রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার জন্য দেশটির জনগণকে আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। ইউক্রেনের সাথে রাশিয়ার সাম্প্রতিক যুদ্ধের মধ্যেই এমন মন্তব্য করেন মার্কিন যুক্তরাষ্ট্রের এ সিনেটর। শুক্রবার এমন সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।
ফক্স নিউজের সাথে কথা বলার পর মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, রাশিয়ায় কি কোনো ব্রুটাস (রোমান সম্রাজ্যের সম্রাট জুলিয়াস সিজারকে হত্যাকারী) আছে? রাশিয়ার সেনাবাহিনীতে কি কোনো কর্নেল স্টাফেনবার্গ (জার্মানির এক নায়ক হিটলারকে হত্যার চেষ্টা করেছিলেন) নেই? এ (ইউক্রেন) সঙ্কটের একমাত্র সমাধান হলো রাশিয়ার কেউ এ ব্যক্তিকে (পুতিন) হত্যা করুক। রাশিয়ার জন্য ও বিশ্বের জন্য এটা গুরুত্বপূর্ণ।
তিনি আরো লিখেছেন, একমাত্র রাশিয়ার জনগণই বর্তমান অবস্থার সমাধান করতে পারে। যদি আপনারা আপনাদের অন্ধাকারে না রাখতে চান। বিশ্ব থেকে সারা জীবন বিচ্ছিন্ন ও দরিদ্র থাকতে না চান। তবে আপনাদের ব্যবস্থা নিতে হবে।
সূত্র : আনাদোলু এজেন্সি








