নিউইয়র্কের ব্রুকলিনের কারাগারে বন্দি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আজ সোমবার আদালতে তোলা হবে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

মাদক ও অস্ত্র চোরাচালান মামলায় তাদেরকে ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করার কথা রয়েছে।

তবে মাদুরো শুরু থেকেই তার বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করে আসছেন।

গত শুক্রবার মধ্যরাতে ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দি করেন মার্কিন সেনারা। এরপর নিউইয়র্কে এনে তাদেরকে ব্রুকলিনের বন্দিশিবিরে পাঠানো হয়।

সূত্র : বিবিসি