তাইওয়ানকে দূতাবাস খুলতে দেয়ায় লিথুনিয়ার সাথে চীনের কূটনীতিক সম্পর্কের অবনমন হয়েছে। রোববার এ বাল্টিক রাষ্ট্রটির সাথে কূটনীতিক সম্পর্কের মাত্রা কমায় চীন। চীন-লিথুনিয়ার কূটনীতিক সম্পর্ক নিয়ে এমন সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, চীন সরকার দেশের জাতীয় সার্বভৌমত্ব রক্ষার্থে ও আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনার নীতি অনুসারে লিথুনিয়ার সাথে কূটনীতিক সম্পর্কের মাত্রা কমিয়েছে। অন্য কোনো বিকল্প না থাকায় চীনা কর্তৃপক্ষ লিথুনিয়ার সাথে কূটনীতিক সম্পর্ক চার্জ ডি অ্যাফেয়ার্স পর্যায়ে নামিয়ে এনেছে।
লিথুনিয়ার সাথে চীনের কূটনীতিক সম্পর্ক অবনমনের কারণ তাইওয়ান ইস্যু। তাইওয়ানকে চীন নিজেদের বিচ্ছিন্ন হওয়া এক প্রদেশ বলে অভিহিত করে থাকে। বৃহস্পতিবার লিথুনিয়ায় তাইওয়ানের দূতাবাস খুলতে দেয়া হয়। এরপর চীনা কর্তৃপক্ষ লিথুনিয়ার সাথে কূটনীতিক সম্পর্ক অবনমিত করার সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে চীনের বক্তব্য, লিথুনিয়ার সাম্প্রতিক কর্মকাণ্ডের কারণেই দু’দেশের কূটনীতিক সম্পর্ক নষ্ট হচ্ছে।
সূত্র : আনাদোলু এজেন্সি









