মালয়েশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রাজধানী কুয়ালালামপুরসহ সারাদেশে এই ভূমিকম্প একযোগে আঘান হানে।
শুক্রবার সকাল ৯টা ৪৬ মিনিটের ওই ভূমিকম্প প্রায় ১০ থেকে ১৫ সেকেন্ডের মত স্থায়ী ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬-এর চেয়েও বেশি।
শক্তিশালী ভূমিকম্পে মালয়েশিয়ার বিভিন্ন ভবনে ও স্থাপনায়সহ ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত মালয়েশিয়ায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ ছাড়া ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ পশ্চিম সুমাত্রায় একইসময় ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত দুইজন নিহত হয়েছেন। এই ভূমিকম্পে বহুলোক আহত হয়েছেন এবং বহু স্থাপনা ধ্বংস হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এ সময় মালয়েশিয়ার জনসাধারণকে আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় খোলা আকাশের নিচে অবস্থান করতে দেখা গেছে। কুয়ালালামপুর থেকে ৩৪৮ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ভূ-কম্পনটি হয়। এটির উৎপত্তিস্থলে গভীরতা ১০ কিলোমিটার ছিল বলে জানা গেছে।





