নিজেদের তৈরি ১৪৫০ কি.মি. পাল্লার নতুন ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান। বুধবার এমন সংবাদ প্রকাশ করেছে বিভিন্ন ইরানি গণমাধ্যম।

তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের ৪৩তম বার্ষিকী পালনের সময় ‘খাইবার শিকান’ নামের এ দীর্ঘ পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উদ্বোধন করেছে ইরান।

এ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের বিশেষত্ব হলো বর্তমান ইরানের হাতে যে ১ হাজার ৪০০ কিলোমিটার বা এর কম দূরত্বের যে ক্ষেপণাস্ত্রগুলো আছে তার চেয়ে এটা পাঁচগুণ কম সময়ের মধ্যে ছোড়া যাবে।

তাছাড়া এ গোত্রের ক্ষেপণাস্ত্রের চেয়ে ‘খাইবার শিকান’ ওজন তিন ভাগের একভাগ। এ ক্ষেপণাস্ত্রটি আকাশ প্রতিরক্ষা ব্যাবস্থাকেও ভেদ করতে সক্ষম।

বুধবার ইরানের রেভল্যুশনারি গার্ডের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে নামের ‘খাইবার শিকান’ এ ক্ষেপণাস্ত্রটি প্রদর্শন করা হয়।

এ দীর্ঘ পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উদ্বোধন করার ফলে ইরানের সাথে ইসরাইলের দ্বন্দ্ব আরো বাড়বে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

সূত্র : ইয়েনি শাফাক