সিরিয়ায় ওপর ইসরাইলের ধারাবাহিক হামলার নিন্দা জানিয়ে তা বন্ধের আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
তেহরান থেকে এএফপি জানিয়েছে, বুধবার সামাজিক যোগাযেগামাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক বার্তায় তিনি লিখেছেন, ‘ইসরাইল লাগামহীন আগ্রাসন চালাচ্ছে যার কোনো সীমা নেই। বিশ্ববাসীকে, বিশেষ করে এই অঞ্চলকে একত্রিত হয়ে ইসরাইলের এই আগ্রাসন থামাতে হবে।’
আরাগচি আরো বলেন, ‘ইরান সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার পক্ষে রয়েছে এবং সবসময় সিরিয়ার জনগণের পাশে থাকবে।’
গত মাসেই ইরান ও তাদের চিরশত্রু ইসরাইল ১২ দিনের যুদ্ধে জড়ায়। এরপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা আরো বেড়েছে।
সূত্র : বাসস









