ওমানের মধ্যস্থতায় চলা আলোচনার সাথে মিলিয়ে দেখার কিছু নেই—হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া সম্পূর্ণভাবে নির্ভর করছে ইরানের নিজস্ব কিছু নির্দিষ্ট কৌশল ও শর্তের ওপর। শনিবার (৮ আগস্ট) আল জাজিরাকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম।
ইরানের ইসলামিক বিপ্লবী রক্ষী বাহিনী (আইআরজিসি)-এর মুখপাত্র সরদার মহেবি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আঞ্চলিক বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ করা এবং ইরানের দেয়া শর্তগুলো মার্কিন প্রশাসন পুরোপুরি মেনে নেয়ার ওপরই হরমুজ প্রণালী চালুর সিদ্ধান্ত নির্ভর করছে।
মহেবি বিষয়টিকে আরও স্পষ্ট করে বলেন, 'ইরানে কাছে হরমুজ প্রণালী কেবল কোনো সাধারণ অর্থনৈতিক বাণিজ্য পথ নয়; বরং এটি আমাদের ভৌগোলিক ও কৌশলগত ক্ষমতার একটি বড় শক্তি।'
তিনি জোর দিয়ে বলেন, যখনই মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সব শর্ত মেনে নেবে এবং এ অঞ্চলের আলোচনায় নাক গলানো বন্ধ করবে, ঠিক তখনই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পানিপথটি নিশ্চিতভাবে খুলে দেয়া হবে।









