গত মে মাস থেকে ত্রাণ নিতে এসে ইসরাইলি হামলায় প্রাণ দিতে হলো ১৩৭৩ ফিলিস্তিনির। জাতিসঙ্ঘের হিউম্যান রাইটস অফিস এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরাইল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন যখন থেকে উপত্যকায় ত্রাণ বিতরণের দায়িত্ব গ্রহণ করে, এরপর থেকে এই পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে অন্তত ১৩৭৩ ফিলিস্তিনি ইসরাইলি হামলায় নিহত হয়েছে। তাদের মধ্যে ত্রাণ বিতরণকালে করা হামলায় ৮৫৯ জন নিহত হয়েছে। আর ত্রাণের কনভয় রাস্তায় থাকা অবস্থায় অপেক্ষারতদের উপর হামলায় নিহত হয়েছে ৫১৪ জন।
সূত্রটি আরো জানিয়েছে, এই হত্যাকাণ্ডের অধিকাংশগুলোই ইসরাইলি বাহিনীর গুলিতে হয়েছে।
সূত্র : আল জাজিরা









