হরমুজ প্রণালীর ওপর দিয়ে উড়ে যাওয়া একটি এমকিউ-৯ রিপার ড্রোন প্রতিহত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। আইআরজিসি পরিচালিত সেপাহ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রণালীর ওপর সক্রিয় একটি প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে ড্রোনটি বিধ্বস্ত হয়। ড্রোনটি কোথা থেকে এসেছিল তা স্পষ্ট নয়। তবে রিপার ড্রোনগুলো মূলত মার্কিন বিমান বাহিনী পরিচালনা করে থাকে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান ৩০টিরও বেশি মার্কিন রিপার ড্রোন প্রতিহত করেছে।
সূত্র: আল জাজিরা









