সিরিয়ার দক্ষিণাঞ্চলের সুইদা শহরে বেদুইন উপজাতি ও স্থানীয় দ্রুজ যোদ্ধাদের মধ্যে সঙ্ঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২০৩ জনে দাঁড়িয়েছে। কয়েকদিনের সংঘর্ষের কারণে সেখানে সরকারি বাহিনী মোতায়েন করা হয়েছে। সরকারি বাহিনী মোতায়েনের পর নিহতের সংখ্যা আপডেট করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) একটি যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা এ তথ্য জানিয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য থেকে জানা গেছে, নিহতদের মধ্যে ৯২ জন দ্রুজ সংখ্যালঘু সদস্য রয়েছেন, তাদের মধ্যে ২১ জনই বেসামরিক নাগরিক। এছাড়াও ৯৩ জন নিরাপত্তা কর্মী এবং ১৮ জন বেদুইনও রয়েছেন।

সূত্র : বাসস