ইরানের বার্তাসংস্থা তাসনিম জানিয়েছে, দেশটির উত্তর-পশ্চিমে গিলান প্রদেশে চারটি আবাসিক ভবনে ইসরাইলের বিমান হামলায় নয়জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩৩ জন।
মঙ্গলবার (২৪ জুন) আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আল জাজিরা বলেছে, আঞ্চলিক গভর্নরের বরাত দিয়ে বার্তাসংস্থাটি জানিয়েছে, এই হামলায় আশপাশের অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আরো ৩৩ জন আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনের হাসপাতালে চিকিৎসার প্রয়োজন হয়েছে।
প্রতিবেদন অনুসারে, হতাহতদের মধ্যে ১৬ জন নারী ও শিশু ছিল।









