ইরান-ইসরাইল সঙ্ঘাত মধ্যপ্রাচ্যের জন্য একটি ‘নতুন পথের’ দিকে যাত্রার সুযোগ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন সিরিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম বারাক।

তিনি রোববার বলেছেন, সিরিয়া, লেবানন ও ইসরাইলের সাথে শান্তি চুক্তিতে পৌঁছানো প্রয়োজন।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলুকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন রাষ্ট্রদূত এ কথা বলেন।

তিনি বলেন, ইসরাইলের সাথে একটি চুক্তি হওয়া অপরিহার্য।

তিনি আরো বলেন, প্রেসিডেন্ট (আহমেদ) আল-শারা ইঙ্গিত দিয়েছেন যে তিনি ইসরাইলকে ঘৃণা করেন না এবং তিনি শান্তি চান। আমার মনে হয় লেবাননের সাথেও চুক্তি হবে।