নেপালের উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহ বাস দুর্ঘটনায় ২৮ ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া আরো অসংখ্য ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার এমন সংবাদ প্রকাশ করেছে কাতারের গণমাধ্যম আল-জাজিরা।
মঙ্গলবার নেপালের প্রত্যন্ত মুগু অঞ্চলে একটি বাসের সামনের চাকা পাংচার হয়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে জেলা কর্মকর্তা রম বাহাদুর মাহাত বলেন, মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাকবলিত বাসটি নেপালের দক্ষিণাঞ্চলের বাঁকে জেলা থেকে মুগু অঞ্চলে যাচ্ছিল। ওই বাসটিতে ৪৫ যাত্রী ছিলেন। এসব যাত্রীদের অধিকাংশই হিন্দু ধর্মালম্বীদের দশাইন উৎসব পালন করতে যাচ্ছিলেন।
জেলা কর্মকর্তা রম বাহাদুর মাহাত আরো বলেছেন, এ (বাস) দুর্ঘটনায় ২৮ ব্যক্তি নিহত হয়েছেন। আমরা লাশ শনাক্ত করার চেষ্টা করছি।
সূত্র : আল-জাজিরা









