পাকিস্তান সেনাবাহিনীর পাল্টা হামলায় বড় ধাক্কা খেয়েছে ভারতীয় বাহিনী। ব্যাপক ক্ষয়ক্ষতির পর পরাজয় স্বীকার করে সাদা পতাকা তুলেছে দেশটির সেনারা।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পাকিস্তান এ দাবি করে বলে জানিয়েছে আল জাজিরা।

পাকিস্তান দাবি করেছে, ভারতীয় সৈন্যরা কাশ্মিরকে বিভক্তকারী সীমান্তে একটি সামরিক চৌকিতে একটি সাদা পতাকা উড়িয়েছে, যা আত্মসমর্পণের একটি সাধারণ প্রতীক।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার তার এক্স অ্যাকাউন্টে এই দাবির পুনরাবৃত্তি করে পোস্ট করেছেন, ‘প্রথমে তারা তদন্ত থেকে পালিয়েছিল, এখন তারা মাঠ থেকে পালিয়েছে।’

তবে আল জাজিরা স্বাধীনভাবে দাবিটি নিশ্চিত করতে পারেনি বলেও উল্লেখ করে।