রাশিয়ার নৌবাহিনীর নর্দান ফ্লিট ব্যারেন্টস ও নরওয়ে সাগরে তাদের সাবমেরিন মহড়া সম্পন্ন করেছে। মহড়ায় পানির সর্বোচ্চ ৫০০ মিটার গভীরে গিয়ে রুশ সাবমেরিনের সমরাস্ত্র সক্ষমতাসহ অন্য ব্যবস্থাপনা পরীক্ষা করা হয়।

শুক্রবার নৌবহরের প্রেস সার্ভিসের বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা 'তাস' এই খবর জানায়।

খবরে বলা হয়, মহড়ায় চতুর্থ প্রজন্মের সাবমেরিনসহ নানা মডেলের বেশ কয়েকটি সাবমেরিন অংশ নেয়। নিয়মিত মহড়ার অংশ হিসেবেই দুই সপ্তাহের এই মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মহড়ায় রুশ নৌবাহিনীর নর্দান ফ্লিটের কিছু যুদ্ধজাহাজও অংশ নেয় বলে খবরে জানানো হয়।

রুশ পানিসীমায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোটের তৎপরতা বাড়ার মধ্যেই রাশিয়া এই মহড়ার আয়োজন করলো।

সম্প্রতি ক্রিমিয়া উপকূলে ব্রিটিশ ডেস্ট্রয়ার- ডিফেন্ডার অনুপ্রবেশ করলে রাশিয়া সতর্কতামূলক গুলি চালায়। পরে ব্রিটিশ ডেস্ট্রয়ারটি গতিপথ পরিবর্তন করে গভীর সমুদ্রে ফিরে যায়।

সূত্র : পার্সটুডে