পোল্যান্ডের বেলারুশ সীমান্তে বিদ্যমান শরণার্থী সঙ্কট নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দোষারোপ করছেন দেশটির প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে বিবিসি।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউসজ মোরাউইকি বলেন, বেলারুশের স্বৈরাচারী নেতা (বেলারুশ প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো) হলেন পুতিনের ঘনিষ্ঠ মিত্র। তিনি (লুকাশেঙ্কো) এ শরণার্থী সঙ্কটের মূল হোতা। কিন্তু, এ শরণার্থী সঙ্কট সৃষ্টির পরিকল্পনা করা হয়েছে রাশিয়াতে।

এর মাধ্যমে পোল্যান্ডের প্রধানমন্ত্রী বলতে চাচ্ছেন যে বেলারুশ প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো এ শরণার্থী সঙ্কট সৃষ্টি করলেও এসব কর্মকাণ্ডের পরিকল্পনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এদিকে ভয়ঙ্কর ঠাণ্ডার মধ্যে প্রায় দু’হাজার মানুষ পোল্যান্ড-বেলারুশ সীমান্তে আটকা পড়েছেন।

বেলারুশ প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো এ শরণার্থী সঙ্কটের দায় নিতে অস্বীকার করেছেন। যদিও তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি ইউরোপীয় নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিশোধ নিতে এ শরণার্থী সঙ্কট সৃষ্টি করেছেন।

সূত্র : বিবিসি