ইউক্রেন সীমান্তে রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধি করা এবং ইউরোপের নিরাপত্তা ইস্যুতে বৈঠক করবেন ন্যাটো জোটের পররাষ্ট্রমন্ত্রীরা। মঙ্গলবার ন্যাটো জোট জানিয়েছে যে শুক্রবার তারা এ আকস্মিক বৈঠকের ডাক দিয়েছেন।

ন্যাটো সামরিক জোটের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এ আকস্মিক বৈঠকে ন্যাটো সামরিক জোটের পররাষ্ট্রমন্ত্রীরা ইউক্রেন সীমান্তে রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধি করা ও সমগ্র ইউরোপের নিরাপত্তা ইস্যুতে তারা আলোচনা করবেন। এছাড়া ইউরোপের শীর্ষে কূটনীতিকরা একটি ভিডিও কন্ফারেন্স করবেন। এ ভিডিও কন্ফারেন্সে সভাপতিত্ব করবেন ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ।

বিভিন্ন পশ্চিমা শক্তির সাথে রাশিয়ার আলোচনার আগেই এ আকস্মিক বৈঠকের ডাক দিয়েছে ন্যাটো। এর মধ্যে ৯-১০ জানুয়ারি তারিখে জেনেভায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান ও রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এক আলোচনা বৈঠকে যোগ দিবেন। এছাড়া ১২ জানুয়ারি তারিখে রাশিয়ার সাথে ন্যাটোর একটি বৈঠক হবে।

সূত্র : আনাদোলু এজেন্সি