রুশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনের সাথে চলমান সঙ্ঘাতের মধ্যেও পশ্চিমা নিষেধাজ্ঞার কাছে আত্মসমর্পণ করবে না রাশিয়া। ইউক্রেন ইস্যুতে রাশিয়ান সরকার তাদের অবস্থান বদলায়নি। মঙ্গলবার রুশ সরকারে পক্ষ থেকে এমন বক্তব্য প্রকাশ করা হয়েছে।

মস্কোতে হওয়া এক সংবাদ সম্মেলনে রুশ সরকারের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, তারা (পশ্চিমা দেশগুলো) মনে করে যে নিষেধাজ্ঞা আরোপ করে তারা আমাদের নীতি পরিবর্তন করতে পারবেন। (ইউক্রেন ইস্যুতে) তারা আমাদের অবস্থান পরিবর্তন করতে বাধ্য করার জন্য এসব করছেন। সবচেয়ে বড় সত্য হলো বর্তমান অবস্থান নিয়ে কোনো সংশয় নেই রাশিয়ার। আমরা আমাদের অবস্থান বদলাবো না।

দিমিত্রি পেসকভ বলেন, পশ্চিমাদের নিষেধাজ্ঞা দেয়ার মাধ্যমে কোনো লাভ হবে না। কারণ, পশ্চিমা দেশগুলোতে রাশিয়ান নেতাদের কোনো সম্পদ নেই।

রুশ সরকারের মুখপাত্রের অভিযোগ, পশ্চিমা দেশগুলো আমাদের শাস্তি দিতে চায়। যদিও আমরা কোনো অপরাধ করিনি।

সূত্র : ইয়েনি শাফাক