ইউক্রেনের রাজধানী কিয়েভে নতুন করে কারফিউ জারি করা হয়েছে। শনিবার রাত থেকে কারফিউ শুরু হয়েছে, বলবৎ থাকবে সোমবার সকাল পর্যন্ত।

মেয়র ভিটালি ক্লিসটসকো নতুন করে কারফিউ বলবৎ করার এ ঘোষণা দেন।

টেলিগ্রামে তিনি বলেন, সামরিক কমান্ড নতুন করে কারফিউ বলবৎ করার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার রাত ৮টায় শুরু হয়ে এটি সোমবার সকাল ৭টা পর্যন্ত বলবৎ থাকবে।