সরকার দেশব্যাপী মাদক কারবারিদের গ্রেফতার অভিযান পরিচালনা করছে। সরকারের কথিত অল আউট যুদ্ধে ২৭ মে পর্যন্ত ৯০ জনের প্রাণ হারায়; কিন্তু এই অভিযানে ৯০ প্রাণ হারা লোকের মধ্যে সরকারি দলীয় কোনো লোকের অস্তিত্ব পাওয়া যায়নি। সুতরাং অভিযানের আন্তরিকতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। গত ১ জানুয়ারি থেকে রাজনৈতিক দলের নেতাকর্মীদের মাঠে মাদক কারবারির ছড়াছড়ি এভাবে পাওয়া গেছে, যাদের ব্যাপারে সরকার কী করে তা এখন দেখার বিষয়Ñ
আওয়ামী লীগ : ১১ জানুয়ারি সিরাজগঞ্জের সলঙ্গায় ২০০ পিস ইয়াবাসহ সলঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাসির উদ্দিনকে দাদনপুর গ্রামে নিজ বাড়ি থেকে আটক করে র্যাব-১২। ১৫ জানুয়ারি রাজবাড়ীর বালিয়াকান্দিতে নবাবপুর ইউপির ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি লুৎফর রহমানকে ইয়াবাসহ আটক করে র্যাব-৮। পরে আওয়ামী লীগ লুৎফরকে সংগঠন থেকে সাময়িকভাবে বহিষ্কার করে। ২৩ জানুয়ারি যশোরের বাঘারপাড়ায় বন্দবিলা ইউনিয়নে প্রেমচরা গ্রামে আওয়ামী লীগ দুই গ্রুপের সংঘর্ষ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আওয়ামী লীগ নেতা রুস্তম মোল্লা ও আলম মোল্লার সমর্থকদের মধ্যে এই ঘটনা ঘটে। ২৬ জানুয়ারি মেহেরপুরে সিন্দুরকাটা গ্রামের তিন রাস্তার মোড় সংলগ্ন কাঁঠালবাগান থেকে ৪৭ পিস ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা কামাল হোসেনকে আটক করে পুলিশ। ১ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলামের ছেলে এসএসসি পরীক্ষার্থী রনি আহমেদকে বাসস্ট্যান্ড থেকে ৩০ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। ৫ ফেব্রুয়ারি কুড়িগ্রামের উলিপুর উপজেলা আওয়ামী লীগ শ্রমবিষয়ক সম্পাদক এনামুল হককে ১৫২ পিস ইয়াবাসহ তার বাড়ি থেকে আটক করে পুলিশ। ২০ এপ্রিল মুন্সীগঞ্জের গজারিয়ায় মাদক সেবনের তথ্য উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপন করায় গজারিয়া প্রেস ক্লাব সভাপতি ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য জসিম উদ্দিনের ওপর হামলা করে মাদকব্যবসায়ী ও আওয়ামী লীগ কর্মী আমিনুল ইসলাম সিকদার ও তার সহযোগীরা। আমিনুল ইসলাম তার বাড়িতে প্রতি বৃহস্পতিবার মাদকের আসর ও নারী নিয়ে অনৈতিক কারবারের আড্ডা বসায়।
ছাত্রলীগ : ২৯ জানুয়ারি হবিগঞ্জের নবীগঞ্জে ছালামতপুর নয়াবাড়ী ব্রিজের উপর থেকে ৫৬৭ পিস ইয়াবাসহ ছাত্রলীগ উপজেলা সহসভাপতি ও দু’টি হত্যা মামলার আসামি সোহান আহমেদ মুছাকে আটক করে র্যাব-৯। ১৭ ফেব্রুয়ারি বগুড়ার শিবগঞ্জে উথলী হাট এলাকা থেকে ৬০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা নয়ন খলিফা মিলনকে আটক করে পুলিশ। ৮ মার্চ গাজীপুরের টঙ্গীতে গাজীপুরা এলাকা টহল দেয়ার সময় পুলিশ ১৮ ক্যান বিয়ারসহ ছাত্রলীগ মহানগর কমিটির বহিষ্কৃত সহসভাপতি মাদক কারবারি রাকিব মণ্ডলসহ দুইজনকে আটক করে। ১৯ এপ্রিল সাতক্ষীরার পাটকেলঘাটা থেকে সরুলিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শেখ সাহিদুজ্জামান হিরু ও যুবলীগ ইউনিয়ন সভাপতি আসাদুজ্জামান মিন্টুকে ৪৭ পিস ইয়াবাসহ আটক করে ডিবি পুলিশ। বরগুনার বেতাগীতে পৌর বিএনপির অফিসে হামলা, ভাঙচুর ও তছনছ করে ছাত্রলীগ। ৯ মে সাতক্ষীরার দেবহাটা উপজেলা ছাত্রলীগ উপ-হাইস্কুল বিষয়ক সম্পাদক সাইফুর রহমানকে ৩০ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। ১২ মে মানিকগঞ্জে সিঙ্গাইর কলেজ ছাত্র-সংসদের ভিপি ও উপজেলা ছাত্রলীগ যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন মিরুকে পাঁচ পিস ইয়াবাসহ চর আজিমপুর এলাকা থেকে আটক করে পুলিশ। ১৯ মে ফরিদপুর শহরের খাবাসপুর মহল্লার লঞ্চঘাট এলাকা থেকে সরকারি ইয়াসিন কলেজে ছাত্রলীগ সাধারণ সম্পাদক জোবায়ের রহমান অর্পিকে এক হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। ২১ মে চাঁদপুর উত্তর মতলবে সাহেব বাজার থেকে ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম, তার সহযোগী শাহাদাত ও রোমানকে ৫১ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ।
যুবলীগ : ৪ ফেব্রুয়ারি লক্ষ্মীপুরের রামগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ দরবেশপুর ইউনিয়ন যুবলীগ যুগ্ম আহ্বায়ক আতিক হাসানকে গাছিবাড়ির সামনে থেকে আটক করে পুলিশ। ৫ ফেব্রুয়ারি ঢাকার আশুলিয়ার বাইপাইলে এলাহি কমিউনিটি সেন্টারে যুবলীগ থানা জরুরি বর্ধিতসভায় হুমকি দেয়া হয়। ৮ ফেব্রুয়ারি ঢাকার খিলক্ষেত থেকে ৩০ পিস ইয়াবাসহ যুবলীগ নেতা আক্তার হোসেন ও তার দুই সহযোগীকে আটক করে পুলিশ। ১৯ ফেব্রুয়ারি পাবনার বেড়া থেকে সম্ভুপুরা গ্রামে যুবলীগ কর্মী আবদুুর রাজ্জাককে ১৭০ পিস ইয়াবাসহ তার বাড়ি থেকে পুলিশ আটক করে।
১৬ এপ্রিল জামালপুরের সরিষাবাড়ীর মহাদান ইউনিয়ন যুবলীগ যুগ্ম আহ্বায়ক লাভলু মেম্বার ও তার সহযোগী আবদুর রাজ্জাককে ১৬ পিস ইয়াবাসহ বিলপাড় বড় পুকুরপাড় এলাকা থেকে আটক করে পুলিশ। ১২ মে মারদারীপুরের কালকিনি উপজেলা চত্বর থেকে যুবলীগ সাধারণ সম্পাদক সরদার নিজামুল হক ও তার সহযোগী হারেস সরদারকে চার বোতল ফেনসিডিলসহ আটক করে পুলিশ। ১৪ মে নাটোরের নলডাঙ্গায় উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান লিটনসহ ১৬ জন মাদক কারবারিকে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড দেন। এর মধ্যে তৌহিদুর রহমান লিটনকে ছয় মাসের কারাদণ্ড দেন। ২৩ মে পিরোজপুরের নাজিরপুরে শ্রীরামকাঠি ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক শাহীন শেখ ও তার সহযোগী সোহান মল্লিককে তিন কেজি গাঁজা ও ৫৫ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ।হ
সরকার দেশব্যাপী মাদক কারবারিদের গ্রেফতার অভিযান পরিচালনা করছে। সরকারের কথিত অল আউট যুদ্ধে ২৭ মে পর্যন্ত ৯০ জনের প্রাণ হারায়; কিন্তু এই অভিযানে ৯০ প্রাণ...
