হাইকোর্ট নির্দেশ দিয়েছেন, আমবাগানে যেন পুলিশ মোতায়েন করা হয়। ১০ এপ্রিল মিডিয়ায় এ বিষয়ে খবর প্রকাশ হয়। ৯ এপ্রিল রাতে টিভিতে এমন খবর সম্প্রচার করা হয়েছে। বৃহত্তর রাজশাহী অঞ্চলের আমবাগানগুলোতে যেন বিষাক্ত কীটনাশক প্রয়োগ করতে না পারে, সেজন্য আগেভাগেই পুলিশ মোতায়েন।
এক ব্যক্তির রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এমন নির্দেশ দিয়েছেন। যিনি রিট করেছেন, তিনি ধন্যবাদ পেতে পারেন। কারণ, দেশের মানুষ বিষমুক্ত ফল খেতে পারছেন না। প্রশ্ন হচ্ছেÑ আমবাগানে পুলিশ পাহারা থাকলে আমে বিষ দেয়া কমবে কি? আইনশৃঙ্খলা বাহিনীর ওপর দেশের মানুষ এ ব্যাপারে কতটুকু আস্থা রাখতে পারেন?
৯ এপ্রিল সন্ধ্যার পরে ঢাকার এক রাস্তার পাশে কমলা বিক্রি করছিল দুই তরুণ। সেখান থেকে কমলা কিনছিলেন অনেকে। সে সময় ওই রাস্তা দিয়ে পুলিশের গাড়ি যাচ্ছিলÑ সেই গাড়ি থেকে এক পুলিশ অফিসার কমলা বিক্রেতার কাছে টাকা চাইলেন। বিক্রেতাকে জিজ্ঞেস করলাম, কিসের টাকা চাচ্ছেন? তিনি বললেন, চাঁদার টাকা। কিছু পুলিশ সদস্যকে এভাবে প্রতিদিনই চাঁদা দিতে হয়! যা বিক্রি করি এর লাভের বড় একটি অংশই তাদের দিতে হয়। চাঁদার কথা না হয় বাদ দিলাম। দেশের পুলিশ বাহিনীর কিছু বিপথগামী সদস্যের বিরুদ্ধে ধর্ষণসহ গুরুতর অপরাধের অভিযোগ উঠছে প্রতিনিয়ত।
অনেক বছর আগের কথা। বাগেরহাট থেকে একজন লোক ঢাকা আসছিলেন। পথে ঢাকাতেই তার ব্যাগটি চুরি হয়ে যায়। ওই লোকের এক আত্মীয় তখন পুলিশের এডিশনাল আইজি। ব্যাগ চুরির ঘটনা তাকে জানালেন। এডিশনাল আইজিপি অল্প সময়ের মধ্যেই চুরি হওয়া ব্যাগটি উদ্ধার করে দিলেন! দেশে যে চোরাকারবারি হয়, বিভিন্ন ভেজাল কাজকর্ম হয়ে থাকে, সেগুলো কি পুলিশ বাহিনীর সদস্যরা জানেন না? বনানীর এফ আর টাওয়ারে আগুন লাগলে কেউ কেউ বলেছেন, এখন রাজউকে ঘুষের পরিমাণ বেড়ে যাবে। কেন এ দেশের মানুষের মধ্যে এমন ধারণা হলো? অতএব, আমবাগানে পুলিশ মোতায়েন করলেই নিশ্চিত হওয়া যাচ্ছে না যে, আমে বিষ থাকবে না। বরং বিষের পরিমাণ না-ও কমতে পারে। আমের দাম তখন বৃদ্ধি পেতে পারে! কারণ তখন আমচাষিদের দিতে হবে ঘুষ। অনেকের অভিযোগ, দেশ একটি পুলিশি রাষ্ট্রব্যবস্থায় পরিণত হয়েছে। তবে এ বাহিনীর অনেক সদস্যের অমায়িক আচরণ মনে রাখার মতো। মানুষের জানমাল রক্ষার্থে জীবনও দিচ্ছেন তারা। এমন অনেক উচ্চ শিক্ষিত পুলিশ অফিসার আছেন, যাদের অনেকের ‘স্মার্ট’ কথাবার্তা প্রশংসনীয়। বতর্মান আইজিপিও উচ্চ শিক্ষিত স্মার্ট একজন ব্যক্তি। দেশ সেবায় তাদের অনেকের অবদান ভুলে যাওয়ার নয়। তার পরেও কেন যেন আমবাগানের ব্যাপারে সন্দেহ রয়েই যায়। হ
হাইকোর্ট নির্দেশ দিয়েছেন, আমবাগানে যেন পুলিশ মোতায়েন করা হয়। ১০ এপ্রিল মিডিয়ায় এ বিষয়ে খবর প্রকাশ হয়। ৯ এপ্রিল রাতে টিভিতে এমন খবর সম্প্রচার করা...
