(গত দিনের পর)
সামান্য সাপ-খোপের ভয়ে যদি পালিয়ে যেতে হয়, তা হলে দেশের সুখ-বিলাস ছেড়ে বাণিজ্যে বেরুবার কী দরকার ছিল হে সিন্দাবাদ? ভাবলাম, না, পলায়ন নয়। সাপের হাত থেকে নিজেকে রক্ষা করে চলতে হবে। সেই উপায় খুঁজে বের করতে হবে আমাকেই।
সুতরাং আবার আমি ফিরে এলাম। কতকগুলো টুকরো টুকরো কাঠ জোগাড় করলাম। দু’পায়ে বাঁধলাম দু’খানা। কোমর থেকে গলা অবধি বুক পিঠ ঢেকে বাঁধলাম কয়েকখানা কাঠ। দুই হাতে বাঁধলাম আরো দুইখানা। এভাবে অনেক কাঠের টুকরো দিয়ে সারাটা শরীর মুড়ে ফেললাম।
এবার যদি সাপ আমাকে গিলতেও চায়, সেটি সে পারবে না।
(চলবে)
