(গত দিনের পর)
জাহাজ ছেড়ে চলে গিয়েছিল। কাপ্তান সব শুনে আমাকে ভালো করে লক্ষ্য করলেন। তাই তো, তুমিই তো সেই সওদাগর বটে। তাহলে তো ভালোই হলো। তোমার জিনিস তুমি ফিরে পেলে। আর আমিও একটা দায় থেকে রেহাই পেলাম। যাও, এবার শহরে গিয়ে বেসাতি করে এসো।
সেই সব জিনিসপত্র বেশ চড়া দামে বিক্রি করে অনেক মোনাফা করলাম এবার আমি।
এরপর আমরা দেশে ফিরে আসি। এই হচ্ছে আমার তৃতীয় সমুদ্রযাত্রা। পরের দিন তোমাদের শোনাব আমার চতুর্থ সমুদ্রযাত্রার কাহিনী। বৃদ্ধ সিন্দাবাদ ১০০ সোনার মোহর কুলি সিন্দাবাদের হাতে গুঁজে দিয়ে বললেন, কাল সকালে ঠিক সময়ে আসবে কিন্তু মিতা।
(শেষ)
