জানুয়ারি-২৯
১৭৮০ : জেমস্ আগাস্টাস হিকির সম্পাদনায় প্রথম ভারতীয় ইংরেজি সাপ্তাহিক ‘বেঙ্গল গেজেট’ আত্মপ্রকাশ করে।
১৮২০ : ইংল্যান্ডের রাজা তৃতীয় জর্জের মৃত্যু।
১৮৬০ : রুশ লেখক ও নাট্যকার আন্তন চেখফের জন্ম।
১৯১৬ প্যারিসে প্রথম জার্মানরা জেপেলিন থেকে বোমাবর্ষণ করে।
১৯১৯ ব্রিটিশ ভারতে ‘সন্ত্রাসমূলক বৈপ্লবিক অপরাধ আইন’ নামে দমননীতি চালু হয়।
১৯২৬ নোবেলজয়ী (১৯৭৯) পাকিস্তানি পদার্থবিজ্ঞানী আবদুস সালামের জন্ম।
১৯৩৪ নোবেলজয়ী (১৯১৮) জার্মান রসায়নবিদ ফ্রিৎস হাবেরের মৃত্যু।
১৯৭৬ কথাসাহিত্যিক অচিন্ত্যকুমার সেনগুপ্তের মৃত্যু।