(গত দিনের পর)
যেসব মানুষ ধরা পড়ে তাদের মধ্যে মোটাসোটা তাগড়াগুলো থাকে সম্রাটের জন্য। বাকিগুলো খায় নেংটি পরা হাবসীরা। হাবসীরা মানুষের কাঁচা মাংস খেতেই ভালোবাসে। কিন্তু হাবাসী-সম্রাটের বিলাসিতা খানিকটা বেশি। সে কখনো না পুড়িয়ে মানুষ খায় না।
তার খানা পাকাবার কায়দা-কানুনও আলাদা। বিরাট মানুষ সমান চুল্লিতে কাঠ দিয়ে আগুন জ্বালানো হয় প্রথমে। দাউ দাউ করা আগুনে কাঠগুলো পোড়ার পর যখন গনগনে অঙ্গার হতে থাকে, তখন জীবন্ত মানুষটাকে সেই চুলার মধ্যে নামিয়ে দেয়া হয়।
চুলায় নামানোর আগে জ্যান্ত মানুষটার সর্বাঙ্গে তেল-মসলা ও লঙ্কার গুঁড়া দিয়ে ভালোভাবে মালিশ করা হয়। মানুষটা যখন লঙ্কার ঝালে ত্রাহি ত্রাহি ডাকচিৎকার করতে থাকে, তখন হাবসীরা বুঝতে পারে মসলায় মানুষটা জারিত হচ্ছে। (চলবে)