চীনের প্রকৃতি অসাধারণ। এ দেশে হ্রদ, নদী, ঝরনা, পর্বতমালাÑ সব কিছুর নান্দনিক সমন্বয় ঘটেছে। এ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ য়ুনানে রয়েছে একটি সুন্দর হ্রদ। এর নাম ইর হ্রদ; ইরহাই নামেও এটি পরিচিত। ইরহাই মানে কান আকৃতির সাগর।
ইর হ্রদ মালভূমিতে যেন মুক্তো; অপূর্ব এর নৈসর্গিক শোভা। হ্রদের বিখ্যাত জায়গাগুলোর মধ্যে রয়েছে ছোট ছোট দ্বীপ। যেমনÑ জিনসুও, চিওয়েন ও য়ুজি। চারটি ভূখণ্ড যেগুলোর নাম ম্যালিয়ান, ম্যান্ডারিন, ডাক, কিংশা ও দ্যাগুয়াপেং। হ্রদের চারটি বাঁকও নয়ন জুড়ানিয়া। এসব মোহিনী দৃশ্য ছাড়াও এখানে রয়েছে তিন বুরুজের ছায়া, তিন খিলানের পাথুরে সেতুÑ আরো কত কী!
হ্রদের চার ধারে রয়েছে সুদৃশ্য অনেক কিছু। যেমনÑ ইরহাই উদ্যান, জি-ঝাউ মধ্যসাগর প্যাভিলিয়ন, স্বর্গীয় আয়না প্যাভিলিয়ন, ছোট পুতুও পাহাড় ইত্যাদি।
স্থানীয় বাই জনগোষ্ঠীর গুরুত্বপূর্ণ খাদ্যের উৎস এ হ্রদ। বাইরা প্রশিক্ষিত পাখির (করমোর্যা ন্টস) সাহায্যে মাছ ধরে। এ পাখি মাছ ধরে নিয়ে আসে জেলেদের কাছে।
ইর হ্রদের অবস্থান দালি স্বশাসিত প্রশাসনিক এলাকায়। পশ্চিম দিকে হ্রদটি ক্যাংশান পর্বতমালায় ঢুকে পড়েছে। যেন এটি উচ্চভূমির আদুরে কন্যা।
ইর হ্রদ উত্তর-দক্ষিণে ৪২ কিলোমিটার লম্বা আর পূর্ব-পশ্চিমে গড়ে ৩ দশমিক ৯ কিলোমিটার প্রশস্ত। সর্বোচ্চ প্রশস্ততা ৮ কিলোমিটার। আয়তন ২৫০ বর্গকিলোমিটার। গড় গভীরতা ১১ মিটার আর সর্বোচ্চ গভীরতা ২১ দশমিক ৫ মিটার।
ইর একটি মিঠাপানির হ্রদ। এর পানি ধারণক্ষমতা প্রায় ২ দশমিক ৫ ঘনকিলোমিটার। সাগর সমতল থেকে হ্রদের উচ্চতা প্রায় ১ হাজার ৯২৭ মিটার।
তথ্যসূত্র : ওয়েবসাইট
চীনের প্রকৃতি অসাধারণ। এ দেশে হ্রদ, নদী, ঝরনা, পর্বতমালাÑ সব কিছুর নান্দনিক সমন্বয় ঘটেছে। এ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ য়ুনানে রয়েছে একটি সুন্দর হ্রদ। এর নাম...
