ছোট্ট বন্ধুরা,
আফ্রিকার দেশ মিসর সম্পর্কে নিশ্চয়ই তোমাদের ধারণা আছে। দেশটি বিশ্ব সভ্যতার অন্যতম সূতিকাগার। এ দেশের নীল নদের পশ্চিম তীরে ৭০টি পিরামিড রয়েছে। এগুলো মিসরের ফারাওদের (সম্রাট বা রাজার রাজা) সমাধিসৌধ। কায়রোর উল্টো দিকে গিজা থেকে প্রায় ৬০ মাইল দূরবর্তী স্থান পর্যন্ত পিরা-মিডগুলোর অবস্থান। সবচেয়ে বড় পিরামিডটির উচ্চতা ১৪৭ মিটার। প্রায় ২৩ লাখ পাথরের টুকরো দিয়ে এটি নির্মিত। আর প্রতিটি পাথরের টুকরোর ওজন প্রায় আড়াই টন। পিরামিডগুলো প্রাচীন যুগের মিসরের আশ্চর্য কীর্তি। এবার ছবি দেখো এবং মজা করো।
ছোট্ট বন্ধুরা, আফ্রিকার দেশ মিসর সম্পর্কে নিশ্চয়ই তোমাদের ধারণা আছে। দেশটি বিশ্ব সভ্যতার অন্যতম সূতিকাগার। এ দেশের নীল নদের পশ্চিম তীরে ৭০টি পিরামিড রয়েছে। এগুলো...
