তোমরা বিভিন্ন ধরনের সবজি খেতে পছন্দ করো। ঝিঙেও হয়তো তোমাদের পছন্দের তালিকায় আছে। এটি গরম ও বর্ষাকালের সবজি হিসেবে পরিচিত। তবে এখন অন্য ঋতুতেও পাওয়া যায়।
তোমরা হয়তো লক্ষ করে থাকবে ঝিঙের গায়ে দৈর্ঘ্য বরাবর খাঁজকাটা দাগ রয়েছে। এর গা কেমন? খসখসে। সাধারণত দু’ধরনের ঝিঙে আছে- তেতো ও মিষ্টি। ঝিঙেতে রয়েছে বিভিন্ন ধরনের উপাদান। এগুলোর মধ্যে আমিষ, ভিটামিন-এ, কার্বোহাইড্রেট, ফ্যাট, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ভিটামিন সি ইত্যাদির কথা বলা যায়। ঝিঙের কিছু ওষুধি গুণও রয়েছে। এর লতার শিকড় পাথুরি রোগ সারাতে সাহায্য করে। তেতো ঝিঙের কৃমি নাশ করার গুণ আছে। এটি পেট পরিষ্কার করে। বড় হয়ে তোমরা এ বিষয়ে আরো জানবে।
তোমরা বিভিন্ন ধরনের সবজি খেতে পছন্দ করো। ঝিঙেও হয়তো তোমাদের পছন্দের তালিকায় আছে। এটি গরম ও বর্ষাকালের সবজি হিসেবে পরিচিত। তবে এখন অন্য ঋতুতেও পাওয়া...
