গত দিনের পর
একরাতে বিড়ালটিকে ছেড়ে দেয়া হয় গুদাম ঘরে। এত্তোবড় গুদাম ঘরে ছাড়া পেয়ে বিড়ালটিও বেশ খুশি। চারি দিকে ইঁদুরের বিষ্ঠার গন্ধ। এখানে ওখানে ছোট বড় ইঁদুরের ছোটাছুটি। বিড়ালটি খুশিতে লেজ উঁচিয়ে ঘরের মেঝেতে, কোনায় কোনায় ঘুরে বেড়াতে লাগল আর ডাকতে লাগল মিঁয়াউ মিঁয়াউ মিঁয়াউ।
রাত কিছুটা গভীর হতেই বিড়াল দেখতে পায় গুদাম ঘরের মেঝেতে, আনাচে কানাচে শুধু ইঁদুর আর ইঁদুর ছোটাছুটি, দৌড়াদৌড়ি আর চিঁ চিঁ শব্দ। এখন খুশিতে কিছুক্ষণের মধ্যেই বেশ চঞ্চল ও ক্ষিপ্র হয়ে উঠল বিড়াল। শুরু করল খপাখপ ইঁদুর ধরার কাজ। বিড়াল এক একটি করে ইঁদুর ধরে আর খায়। এভাবে দুই-তিন রাতের মধ্যেই সব ইঁদুর মেরে সাফা করে দিলো বিড়াল। (চলবে)
