পেঁপে একটি ভালো ফল। আবার সবজি হিসেবেও এর বেশ কদর।
পেঁপের রয়েছে অনেক ঔষধি গুণ। পাকা পেঁপে খিদে বাড়ায়, কোষ্ঠ পরিষ্কার করে, বায়ু নাশ করে। এটি হজমে সাহায্য করে এবং রুচি বাড়ায়। বদহজম সারাতে পেঁপের জুড়ি মেলা ভার। অর্শরোগ সারাতেও এটি ব্যবহার করা যায়। বড় হয়ে তোমরা এ বিষয়ে আরো গবেষণা করতে পারবে, তাই না?
কাঁচা পেঁপেরও অনেক গুণ। কাঁচা পেঁপের কষ ও বীজ কৃমিনাশক, প্লীহা ও যকৃতের জন্যও উপকারী। কাঁচা পেঁপের কষ চিনি বা বাতাসার সাথে মিশিয়ে খেলে যকৃতের কিছু রোগ ভালো হয়। পেটের অসুখের জন্যও এই কষ ব্যবহার করা যায়।
পেটের অসুখ দূর করতে এক দিন পরপর এক টুকরা সেদ্ধ পেঁপে খাওয়া ভালো। এ জন্য পেঁপের তরকারিও খাওয়া যায়। বড় হয়ে তোমরা এ বিষয়ে নিশ্চয়ই আরো জানবে।
গ্রন্থনা : ইমরুল হাসান