গত দিনের পর
এক রাতের ঘটনা। বিড়ালটি দেখে একটি ইয়াবড় ডাঁসা ইঁদুর গুদাম ঘরের চালের এক কোণে ঘুরঘুর করছে। বিড়ালটি মনে মনে বলছে, দাঁড়াও দেখাচ্ছি মজা। গুদাম ঘরের আড়ায় ঘুরে বেড়ানোর মজা দেখাব তোমায়। সে গুদাম ঘরের দেয়াল বেয়ে বেয়ে চুপি চুপি ইঁদুরের একেবারে কাছে চলে যায়। এরপর কোনো কিছু চিন্তা ভাবনা না করেই দেয় এক লাফ। কিন্তু হায়! ইঁদুর ধরা তো দূরে থাক, বিড়ালটি গিয়ে পড়ে মেঝেতে রাখা লোহার সিন্দুকের এক চৌকো কোনায়। প্রচণ্ড আঘাত পায় বিড়ালটি। সামনের ডান পা ভেঙে যায় তার।
ওই রাতের মতো ইঁদুর ধরা বন্ধ হয়ে গেল বিড়ালের। সারারাত সে পায়ের ব্যথায় আর চলতে ফিরতে পারল না। কোঁকাতে কোঁকাতে কেটে গেল রাত। সকাল বেলা চার সওদাগর গুদাম ঘরে এসে দেখেন, বিড়ালটি চিৎপটাং হয়ে শুয়ে আছে মেঝেতে, আর বড় বড় শ্বাস ছাড়ছে। (চলবে)
গত দিনের পরএক রাতের ঘটনা। বিড়ালটি দেখে একটি ইয়াবড় ডাঁসা ইঁদুর গুদাম ঘরের চালের এক কোণে ঘুরঘুর করছে। বিড়ালটি মনে মনে বলছে, দাঁড়াও দেখাচ্ছি মজা।...
