(গত দিনের পর)
এক সময় বৃষ্টির ঠাণ্ডা আবহে নিঝুম গুহার ভিতর ঘুমিয়ে পড়ে অন্য কাঠুরেরা। শুধু জেগে থাকে হাসিবু। ওর ঘুম আসছে না।
বসে বসে আর কতক্ষণইবা থাকা যায়। হাসিবু তখন আনমনে নিজের কুঠার দিয়ে মাটিতে ঠুকাঠুকি করছিল। হাতে কাজ না থাকলে যা হয় আর কি। আনমনেই করছিল সে কাজটি। হঠাৎ তার মনে হলো, কুঠারের আঘাতের শব্দটি যেন অন্য রকম। এক ধরনের ফাঁপা আওয়াজ হচ্ছে কুঠারের আঘাতে। হাসিবু ভাবল, তার পায়ের নিচে সম্ভবত কোনো গর্ত আছে। কিংবা কোনো সুড়ঙ্গ।
এর পরের ঘটনা আরো অবাক করার মতো। দলের সবাই ঘুমিয়ে আছে। আর হাসিবু নিজের কুঠার দিয়ে তার পায়ের নিচের মাটি খুঁড়ছে। বেশি সময় লাগেনি তার। হঠাৎ সে দেখতে পায় মাটির নিচে সত্যিই সুড়ঙ্গ রয়েছে একটি। পাহাড়ের গুহা, গুহার ভিতরে সুড়ঙ্গ। প্রথমে চমকে ওঠে হাসিবু। পরে তার কৌতূহল বেড়ে যায়। কী আছে সুড়ঙ্গের ভিতর।
(চলবে)
(গত দিনের পর)এক সময় বৃষ্টির ঠাণ্ডা আবহে নিঝুম গুহার ভিতর ঘুমিয়ে পড়ে অন্য কাঠুরেরা। শুধু জেগে থাকে হাসিবু। ওর ঘুম আসছে না।বসে বসে আর কতক্ষণইবা...
