(গত দিনের পর)
হাসিবু দেখে অট্টালিকার সদর দরজা খোলা। বিচ্ছুর কামড়ের জ্বালা তাকে আরো ক্ষিপ্র করে তুলছে। সুস্থভাবে কোনো কিছু ভাবার মতো অবস্থা নেই তার। সে কিছুটা কুঁজো হয়ে অনুচ্চ অট্টালিকার খোলা সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে।
এবার অন্য কাঠুরেদের কথায় আসি। কাঠুরে দল ঘুম থেকে উঠে দেখে সন্ধ্যা হয়ে গেছে। বৃষ্টিও থেমে গেছে ততক্ষণে। কিন্তু হাসিবুকে কোথাও খুঁজে পাচ্ছে না তারা। শেষে তাকে ছাড়াই কাঠুরে দল বাড়ি ফিরে আসে। তারা প্রথমে চলে যায় হাসিবুর মায়ের কাছে। গিয়ে বলে, হাসিবুকে তারা হারিয়ে ফেলেছে। বৃষ্টির ভিতরে পাহাড়ের একটি গুহায় আশ্রয় নিয়েছিল তারা এবং সেখানে ঘুমিয়ে পড়েছিল সবাই। ঘুম থেকে উঠে হাসিবুকে আর খুঁজে পাওয়া যায়নি। তাই, তাদের ধারণা, হাসিবুকে বনের বাঘেই খেয়ে ফেলেছে। হাসিবুর গাধাটি তার মায়ের কাছে ফিরিয়ে দিয়ে কাঠুরে দল যে যার বাড়ি চলে যায়। (চলবে)