(গত দিনের পর)
ঘুমের ভিতরে সে একটি স্বপ্ন দেখতে পায়। ঠিক স্বপ্নও নয়। এটা এক ধরনের অবচেতন মনের স্মৃতি। স্বপ্নের মধ্যে হাসিবুর কাছে মনে হলো, কারা যেন সোফাসমেত তাকে তুলে নিয়ে যাচ্ছে। নিয়ে যাচ্ছে তাকে অন্য কোথাও। অবচেতন অবস্থায় সে আরো শুনতে পায়, কে যেন বলছে, ‘না না, তাকে কামড়ে দিও না। কোনো ক্ষতি করো না তাকে। ছেলেটিকে নিয়ে চলো আমার দরবার কক্ষে।’ হাসিবুর কাছে মনে হলো, কারা যেন তাকে অন্য আরেকটি ঘরে নিয়ে এলো এবং অন্য একটি সোফায় বসাল।
অবচেতন স্মৃতিতে তার কাছে আরো মনে হলো, কেউ যেন তার পিঠে মলমের মতো কিছু একটা মালিশ করে দিচ্ছে। মলম মালিশ করায় তার পিঠের ব্যথা এখন নেই। ধীরে ধীরে ঘুম ও অবচেতন অবস্থা থেকে জেগে ওঠে হাসিবু। চারিদিকে চোখ মেলে তাকায়, সচেতন হয় এবং সবকিছু মনে পড়তে থাকে তার।
(চলবে)