(গত দিনের পর)
আমি দেখলাম, যতই ফোঁসফাস করি, বোলোকিয়ার হাত থেকে সহজে মুক্তি মিলবে না। তাই একটি কৌশলের আশ্রয় নিলাম। আমি জানি, পুন্যবতী পরীর দ্বীপে একটি সরোবর আছে। সেই সরোবরে পরীরা স্নান করতে আসে। কিন্তু কোনো আদম সন্তান সেই লেকের পানির স্পর্শ পেলে আর রক্ষা নেই। সাথে সাথে পাথরে পরিণত হবে তার দেহ।
আমি বললাম, ভাগ্যবান অতি তুমি। আর সে কারণেই আমার সন্ধান পেয়েছ। তোমার ভাগ্য আরো ভালো যে আমাকে তুমি পাকড়াও করতে পেরেছ। কিন্তু মনে রেখো হে আদম সন্তান, ‘সৌভাগ্যের আড়ালে কিন্তু বিপদ লুকিয়ে থাকে।’ সেই বিপদ এলে কে বাঁচাবে তোমায়?
বোলোকিয়া বলে, সে কথা পরে ভাবব আমি। আগে আমাকে গাছের সন্ধান করে দাও। (চলবে)
