(গত দিনের পর)
পুণ্যবতী দ্বীপে এক আদম সন্তানকে দেখে পরীকন্যারা রীতিমতো থতমত খেয়ে যায়। কী করবে বুঝে উঠতে পারছে না কেউ। এক আদম সন্তানকে দেখে লাজে মরিয়া হয়ে ওঠে সবাই। তারা যে যার মতো কাপড় পরিধান করতে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু সেই সুন্দরী পরীকন্যা যার কাপড় লুকিয়ে রাখা হয়েছে, সে ঠায় দাঁড়িয়ে থাকে। কিছুই করার নেই তার। কোনো কথাও নেই মুখে। রাগে দুঃখে তার চোখ মুখে তখন আগুনের ফুলকি যেন ঠিকরে পড়ছে।
তার এই অগ্নিমূর্তি দেখে বোলোকিয়া কী মনে করে তার আরো কাছে এগিয়ে যায়। হয়তো তাকে সান্ত্বনা দেবে, এমনি ইচ্ছে ছিল তার। আর তখনই অবাক কাণ্ড করে ফেলে সুন্দরী পরীকন্যা। সে রাগে অগ্নিমূর্তি হয়ে বোলোকিয়াকে এক ধাক্কা মেরে সরোবরের পানিতে ফেলে দেয়। কালো পানির সংস্পর্শে সাথে সাথে বোলোকিয়ার শরীর পাথরের মূর্তিতে রূপান্তরিত হয়ে যায়। পানিতে অর্ধনমিত হয়ে এক শ্বেতপাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকে সে। নিঃপ্রাণ, জড় পদার্থ, এক চুলও নড়াচড়া করার সামর্থ্য আর রইল না তার। (চলবে)
