(গত দিনের পর)

আমি বলি, তোমাকে অনেক অনেক শুকরিয়া যে, তুমি আমাকে এই কঠিন পিঞ্জর থেকে মুক্ত করেছো। তা না হলে হয়তো আমাকেও সারাজীবন এই পিঞ্জরেই বন্দী হয়ে থাকতে হতো। আমি তখন অনুনয়ের স্বরে বলি, আমাকে কি একা এই নির্জন দ্বীপে ফেলে চলে যাবে তুমি?
আমার এই সামান্য বাক্যে তার অন্তরে ভালবাসা তৈরি হলো। সে বললো, তুমি আমার সাথে আমার বাড়িতে যাবে?
আমি বলি, কোথায় তোমার বাড়ি ওগো সুন্দরী পরীকন্যা?
পরীকন্যা বলে, আমার নাম সায়েদাতি শ্যামস। জিনের বাদশার মেয়ে আমি। তুমি যাবে আমার দেশে, আমার সাথে? এই নির্জন দ্বীপে তোমাকে একা রেখে যেতে পারছি না আমি।
আমি বলি, এমন অপরূপ সুন্দরী সায়েদাতি শ্যামসের সাথে তার প্রাসাদে যেতে কে না চায় বলো?
সায়াদাতির ইচ্ছায় তখন আমি আবার জিনের রূপ ধারণ করি।
(চলবে)