(গত দিনের পর)

হাসিবুকে দেখে উজির বললেন, হে যুবক, তুমিই জানো কোথায় থাকে সর্পরাজ সুলতানি ওয়া নিওকা। নিয়ে চলো আমাদের সেখানে। হাসিবুর শরীর তখন শিউরে কাঁটা দিয়ে ওঠে। উজির কি করে জানল সুলতানি ওয়া নিওকার কথা!
হাসিবু মুখে বলে, হুজুর, আমার জানা নেই। সর্পরাজকে আমি চিনি না। দেখিনি কখনো।
অবশেষে উজিরের আদেশে হাসিবুকে বাঁধা হলো পিঠমোড়া করে। এরপর একের পর চাবুক মারতে লাগল তাকে। চাবুক মারছে, আর বলছে, এখনো সময় আছে আমাদের বলো। কোথায় থাকে সর্পরাজ নিওকা। না বললে, আজই হবে তোমার শেষদিন।
চাবুকের আঘাতে হাসিবুর সারা শরীর রক্তাক্ত ও অবশ হয়ে যেতে লাগল। বেতের আঘাত সইতে না পেরে অবশেষে হাসিবু বলে, ঠিক আছে, চলো আমার সাথে। আমি নিয়ে যাচ্ছি তোমাদের সর্পরাজের কাছে। ভাগ্যের লিখন, কে খণ্ডাতে পারে! (চলবে)