(গত দিনের পর)
হাসিবু আরো কাছে এগিয়ে যায় সর্পরাজের। সর্পরাজ নিওকা বললেন, এই পাতালপুরী থেকে কোনো সৈন্য নয়, তুমিই আমাকে সঙ্গে করে উপরে নিয়ে যাবে। তোমার সাথেই যেতে চাই আমি। যাওয়ার সময় তোমার কানে কানে আমি একটি পরামর্শটি দিয়ে যাবো।
পাতালপুরী থেকে সৈন্যদল ও সর্পরাজকে নিয়ে হাসিবু যাত্রা শুরু করল। সুড়ঙ্গ পথ দিয়ে যাওয়ার সময় সর্পরাজ কানে কানে হাসিবুকে বলছে, ‘আমি তোমাদের শহরে পৌঁছার পর তারা আমাকে হত্যা করবে। তারপর একটি পানিপূর্ণ পাত্রে আমাকে তারা সিদ্ধ করতে থাকবে। আমার সিদ্ধকরা শরীর থেকে তখন পানিতে সর পড়তে থাকবে। কবিরাজের নির্দেশে তোমাকে দিয়ে তখন পাত্র থেকে সেই সর উঠানো হবে। এই সময়ই তোমার আসল কাজ। সাবধান, যেভাবে বলছি সেভাবে কাজ করবে তুমি।
প্রথমবার উঠানো সর তোমাকে পান করতে দিবে ওরা। তুমি পান করার ভান করে সেই সর লুকিয়ে রাখবে। (চলবে)
