ছোট্ট বন্ধুরা,
তোমরা হয়তো জাগ্রোস পর্বতশ্রেণীর নাম শুনে থাকবে। এর অবস্থান কোথায়? ইরান।
জাগ্রোস পর্বতশ্রেণীর সবচেয়ে উচ্চ শৃঙ্গের নাম জার্দ-কুহ। এটি জার্দ-ই-কুহ নামেও পরিচিত। ইরানের একমাত্র নাব্য নদী কারুন এবং অপর বিখ্যাত নদী জায়ানদে রুদ জার্দ-কুহ শৃঙ্গের কাছ থেকে উৎপন্ন হয়েছে। সাগরসমতল থেকে এই শৃঙ্গ বা চূড়ার উচ্চতা চার হাজার ৫৪৮ মিটার (১৪ হাজার ৯২১ ফুট)।
জার্দ-কুহ মানে হলুদ পর্বত। এবার ছবি দেখো এবং মজা করো। ইচ্ছে করলে অবসরে আঁকতেও পারো।