তেষট্টি.
মা পরী প্রশ্রয়ের হাসি হেসে নরম গলায় বলে, না বাছা, তোমার মা কেন আমাদের নজীবীন রাজ্যে, তুমি ছাড়া আর কোনো মানুষ নেই। এর আগে যারা এসেছিল তারা চলে গেছে। তবে তোমার মা কখনো আসেনি।
রিয়াজ জিজ্ঞেস করে, তুমি জানো কী করে?
নিজের দেশের ভালো চাইলে পুরো দেশ সম্বন্ধে সবাইকে জানতে হয়। আমাদের পরীরাজ্যে সবাই এখানকার সবকিছুই জানে। কাজেই তোমার মা এলে সেটা আমার অজানা থাকার কথা নয়। এই যেমন তুমি যে এসেছ, এটা কারো অজানা নেই।
রিয়াজ বিস্মিত গলায় বলল, সবাই আমার কথা জেনে গেছে। আশ্চর্য!
মা পরী বলে, তোমার গায়ের লোকেরা যদি দেখে থাকে যে কোনো পরী তাকে তুলে নিয়ে গেছে তাহলে হয়তো তোমার মা পরী রাজ্য কহর নাগমে থাকতে পারে। ওটা দুষ্ট পরীদের বিশৃঙ্খল রাজ্য। ওদের ব্যাপারে আমাদের কিছু করার নেই। বরং ওরা নিজেদের রাজ্যের বিশৃঙ্খলতা আমাদের রাজ্যেও বাড়িয়ে দিচ্ছে। আমাদের ভালো পরীর দেশে ওদের কিছু বদমায়েশ পরী মাঝে মাঝে হানা দিয়ে আমাদের পরীদের কুমন্ত্রণা দিয়ে বিপথে নিচ্ছে। সে জন্যই তো আজ পরী সভায় জরুরি মিটিং বসেছে। তিতলীর বাবা সরকারপ্রধান হওয়ায় তাকে ওকাজে ব্যস্ত থাকতে হচ্ছে। কয়েক দিনের মধ্যে তার দেখা পাওয়া যায় কিনা সন্দেহ।
রিয়াজ জিজ্ঞেস করল, তিতলী পরী কই? ওকে দেখছি না যে?
মা পরী বলে, ও এখন ছুটি কাটাচ্ছে তো, এজন্য ঘুরতে বেরিয়েছে। আবার তোমাদের ওদিকে গেছে কিনা কে জানে? ছুটি ছাটা ছাড়া এখানে সব পরীকেই স বকাজ করতে হয়। স্কুলের বাচ্চাদের সবকিছু শেখানো হয়। কাল আমার সাথে স্কুলে যেয়ো, তাহলে সবকিছু নিজের চোখে দেখতে পারবে।
(চলবে)
তেষট্টি.মা পরী প্রশ্রয়ের হাসি হেসে নরম গলায় বলে, না বাছা, তোমার মা কেন আমাদের নজীবীন রাজ্যে, তুমি ছাড়া আর কোনো মানুষ নেই। এর আগে যারা...
