দোকানে অনেক দিন পড়ে থাকা কালো উইচ হ্যাটটি ভালো করে ছেড়ে মুছে বন্ধুর মাথায় পরিয়ে দেয় কোকো। তারপর বলে, এই দেখো বন্ধু, তোমাকে বেশ মানিয়েছে। ওই পাশের আয়নার দিকে তাকাও। চমৎকার দেখায় তোমায়। তাই নয় কি? তুমি অন্য কাউকে জিজ্ঞেস করেও দেখতে পারো। একটু ভিন্ন রকম, একটু স্মার্ট না দেখালে এ যুগে সম্মান পাওয়া যায়?
অনেক দিনের পুরোনো দামি উইচ হ্যাটটি অবশেষে বিক্রি হয়ে গেল। মনে মনে বেশ খুশি কোকো। যাক, বহুদিন ধরে পরে থাকা উইচ হ্যাটটি অবশেষে বিক্রি করা গেল।
ওই দিন সন্ধ্যায় কোকোর বাবা যখন দোকানে ফিরে এলেন কোকো বেশ উৎফুল্ল তখন। সে তার বাবাকে বলে, দেখো বাবা, সেই পুরোনো উইচ হ্যাটটি বিক্রি করে দিলাম।
বাবা: কী বলছ? সেই পুরোনো উইচ হ্যাট?
: হ্যাঁ বাবা। সেটি প্রায় বছরখানেক ধরে পড়ে ছিল দোকানে। আজ বিক্রি হয়ে গেল।
: কার কাছে বিক্রি করলে এমন পুরোনো হ্যাট? আমি তো মনে করেছিলাম, সেটি আর বিক্রিই হবে না।
: বেনের কাছে।
: বেন? তোমার বন্ধু বেনের কাছে?

(চলবে)