(গত দিনের পর)
আমি বরং একটি পুরোনো ও দামি হ্যাট বিক্রি করতে পেরেছি। এটাই তো আমাদের লাভ। ক্রেতার মনে প্রয়োজন তৈরি করাই তো ব্যবসার কৌশল। আর সেই কাজটিই তো আমি করতে পেরেছি। প্রফিটও হয়েছে আমাদের। ব্যবসায় তো প্রফিট করাটাই উদ্দেশ্য।
কোকোর বাবা বলেন, তুমি বুঝতে পারছ না কোকো। ব্যবসার উদ্দেশ্য শুধু প্রফিট করা নয়। সততা বজায় রাখাও ব্যবসার আরেকটি উদ্দেশ্য।
: বাবা, আমি এখানে অসততা দেখালাম কোথায়? আমি তো সঠিক দামেই পণ্যটা বিক্রি করেছি। উইচ হ্যাট তো অন্যান্য হ্যাটের চেয়ে দামি। তাই আমি বেশি দাম নিয়েছি।
: ভেবে দেখো কোকো, বেন শবযাত্রায় যাবে। শবযাত্রার জন্য উইচ হ্যাট নয়। বেনের বাবা যদি হ্যাটটি ফেরত দিতে আসেন, কী বলবে তুমি?
: আমি বলব, ব্যবসা ব্যবসাই। বিক্রীত মাল ফেরত নেয়া হয় না। বেন যেটা কিনেছে, সেটা সে জেনে বুঝে কিনেছে। আমি কেন এখন ফেরত নেবো?
বাবাকে এভাবে উত্তর দিতে পেরে কোকো মনে মনে বেশ খুশি। এমন খুশি মনেই সেদিন সে দোকান থেকে বের হয়। বাড়ির পথে হাঁটছে আর ভাবছে, বাবা কেন খুশি হতে পারেনি? (চলবে)