(গত দিনের পর)
তারপর বলে, নাহ্, তোমার মুখে ব্যাঙ খাওয়ার কোনো প্রমাণই নেই। এই যে দেখো আমার মুখ। এ কথা বলেই ব্যাঙ হা করে নিজের মুখ গহ্বর বাঘকে দেখায়।
বাঘ উঁকি দিয়ে দেখে ব্যাঙের মুখে বাঘের পশম লেগে আছে। মনে মনে এবার ভয় পেয়ে যায় বাঘ। হায় হায়, এই ব্যাঙের রাজার মুখে দেখি বাঘের পশম লেগে রয়েছে। ব্যাপারটা কী?
নুঙা এবার বাঘের চেহারা দেখে বুঝতে পারে, হ্যাঁ এবার কাজ হবে হয়তো। তাই সে বলে, ওহে বাঘের ছা, কী দেখতে পেলে আমার মুখে?
বাঘ ভয়ে ভয়ে বলে, ওগুলো কি আমাদের গায়ের পশম যে তোমার গালে লেগে আছে!
নুঙা বলে, হ্যাঁ। আজ সকালেই একটা বাঘ ধরে খেয়েছি। ওই বাঘটির গায়ের পশম এখনো মুখে লেগে আছে। পেটটা এখন আমার ভরা। তা না হলে তোমাকে আগেই আমি গিলে খেয়ে ফেলতাম। তোমার ভাগ্য ভালো যে পেটটা আমার এখনো ভরা আছে।
(চলবে)
(গত দিনের পর)তারপর বলে, নাহ্, তোমার মুখে ব্যাঙ খাওয়ার কোনো প্রমাণই নেই। এই যে দেখো আমার মুখ। এ কথা বলেই ব্যাঙ হা করে নিজের মুখ...
