(গত দিনের পর)
বাঘের মনে এবার ভয় নড়াচড়া দিয়ে ওঠে। হায় হায়! কী বলেরে এই ব্যাঙের রাজা। আসলেই তো এই প্রাণীটি আমার চেয়েও শক্তিশালী। সকালে সে একটি বাঘু ধরে খেয়েছে। মুখে তার এখনো বাঘের পশম লেগে আছে। তাছাড়া, এই ঝর্ণাটিও সে আমার চেয়ে দ্রুত এবং আমার চেয়ে দূরে লাফিয়ে পার হয়েছে। বাঘ মনে মনে বলছে, যাক বাবা। এবার ভালোয় ভালোয় কেটে পড়ি। না জানি কখন আমার ঘাড় মটকে ধরে খেয়ে ফেলে। দেখতে ছোট হলেও এর গায়ে তো অসীম শক্তি। পালাই, পালাই। সময় থাকতে পালিয়ে যাই। এমনটি ভাবতেই সে দ্রুত সে স্থান থেকে পালিয়ে গেল। যেতে যেতে এক শেয়ালের সাথে দেখা হয় তার।
শেয়াল বলে, কী ব্যাঘ্রমামা, এত দ্রুত কই যাচ্ছ হে? মনে হয় পালিয়ে বেড়াচ্ছ? কী ব্যাপার আমাকে বলো তো খুলে।
(চলবে)
