(গত দিনের পর)
ওরা সারাক্ষণ শুধু ভন্ ভন্ করে ওড়ে আর যার তার টেবিলে গিয়ে বসে।
কারো কারো গায়ের ওপর, মুখের ওপর, নাকের ওপর গিয়েও বসে। তাড়িয়ে দিলে আবার এসে সেখানেই বসে।
এদিকে মাছিদের ওড়াউড়িতে এবং এক জায়গায় স্থির হয়ে বসছে না বলে গরুরা ভুলেই গেল মাছিদের খাবার পরিবেশন করতে। তাদের জন্য টেবিল বসাবে কোথায়? তারা তো আর স্থির হয়ে কোথাও বসছে না। ফলে মাছিদের জন্য ডাইনিং টেবিল পাতা হয়নি। গরুরা কাজটি করতে ভুলে যায়। এমন ধুমধাম ভোজসভায় মাছিদের কোনো টেবিল নেই।
এদিকে খাবার পরিবেশন শুরু হয়ে যায়। গরুরা ধীরে ধীরে সবার টেবিলে গিয়ে খাবার দিয়ে দিচ্ছে। কিন্তু মাছিদের ডাইনিং টেবিল নেই। তাই, তাদের খাবার পরিবেশন করা হচ্ছে না। তারা তখন করল কি, উড়ে উড়ে এর-ওর টেবিলে খাবারের ওপর গিয়ে বসতে লাগল। (চলবে)