ছোট্ট বন্ধুরা,
অ্যাপাপেনের অনন্য বৈশিষ্ট্য হলো উপরের দিকে উল্টানো লেজ। জন্মের সময় এ পাখির গায়ের রঙ কেমন হয়? গোলাপি।
এ পাখি ফুল থেকে মধু সংগ্রহ করে খায়। বিশেষ করে ওহিয়া লেহুয়া গাছের ফুল থেকে এরা মধু খেতে পছন্দ করে বেশি। এ পাখি মধুভোজী হলেও বর্ধনশীল অবস্থায় বিভিন্ন রকমের কীটপতঙ্গ ধরে খায়।
অ্যাপাপেন বারবার গান গায়। পুরুষ অ্যাপাপেন প্রায় সারাদিন গান গায়। এদের ছয় রকমের ডাক রয়েছে। ১০ রকম সুরে এরা গান গায়। এরা ওহিয়া গাছেই বেশির ভাগ সময় বাসা তৈরি করে। কারণ ওহিয়া গাছ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১২০৫ মিটার উঁচুতে থাকে। ফলে এরা শত্রুর হাত থেকে নিজেদের রক্ষা করতে পারে। স্ত্রী অ্যাপাপেন বছরে দুই থেকে চারটি ডিম পাড়ে। স্ত্রী পাখিটি ডিমে তা দেয়। এ সময় পুরুষটি ক্রমাগত গান গাইতে থাকে। স্ত্রীটি আর গান গায় না। ডিম থেকে বাচ্চা ফোটাতে ১৩ থেকে ১৪ দিন সময় লাগে। জন্মের সময় বাচ্চার চোখ বন্ধ থাকে। চোখ খুলতে চার দিন সময় লাগে। এবার ছবি দেখো।
