(গত দিনের পর)
তাই, রাগত স্বরে মাছিদের আশ্বস্ত করে গরু বলে, রাণীর খাবার ফুরিয়ে যায়নি। তোমরা একটু অপেক্ষা করো। এই তো, এই দল খেয়ে যাক, পরের দলের সাথে তোমাদের টেবিল সাজিয়ে দেবো।
গরুর কথায় মাছিরাও চুপ। তারা চুপ হয় ঠিকই, কিন্তু তাদের স্বভাব তো আর সহজে বদল হয় না। তারা কি আর স্থির হয়ে বসে থাকার প্রাণী? তারা স্বভাবে তো মাছি। মাছিদের ধাঁচে কি আর চুপ হয়ে বসে থাকা মানায়? তাই, কেউ কেউ সুযোগ সুবিধা মতো আবার অন্যের টেবিলে গিয়ে হানা দেয়। এমনকি কারো মুখের খাবারের ওপর গিয়েও বসে। ভাবটা এমন যেন, তাদের খাবারটাই অতিথিরা খেয়ে ফেলছে। এমন সুস্বাদু খাবারের ঘ্রাণ, সহজে কি অপেক্ষা করা যায়? মাছির আর তর সইছে না।
কিন্তু পরের বারও গরু ভুলে যায় মাছিদের জন্য টেবিল বসাতে। দ্বিতীয়বার খাবার পরিবেশনের পর আবার মাছিরা গিয়ে অভিযোগ করে গরুর কাছে। আমাদের খাবার কই? আমাদের খাবার দাও।(চলবে)
