(গত দিনের পর)
মাছিদের এমন হৈ হুল্লোড়ে গরু এবার খেপে যায়। এটা যে গরুরই অন্যায়, তাদেরই ভুল-- এমন কথা আর মনে থাকে না গরুর। বরং তারা মাছিদেরকেই উল্টো শাসাতে থাকে। ধমক দিয়ে বলে, আরে এত অস্থির হচ্ছ কেন? তোমাদের জ্বালায় আর বাঁচিনে।
শাসানোর এক পর্যায়ে গরুরা রাগান্বিত হয়ে তাদের দিকে কটমট করে তাকায়। তাদেরকে চোখ রাঙিয়ে ভয় দেখায়। বার বার ধমক দিয়ে বলে, চুপ করো হে মাছি। অস্থির হওয়ার কিছু নেই। যাও এখন। তোমাদের খাবার পরে দেয়া হবে।
গরুর বড় বড় গোল গোল চোখ দেখে মাছিরাও ভয় পায়। মাছি ছোট্ট এক প্রাণী। গরু যেন ওদের ওপর খবরদারিটা একটু বেশিই করে ফেলে। অথচ দোষটা তো গরুরই। এটা ভুলে যায় গরু। হাবভাবে এমন দেখায়, যেন এই ভোজন সভার আয়োজনটা গরুরাই করেছে।
এভাবে চার-পাঁচবার খাবার পরিবেশনের পর পশু-পাখিদের খাওয়ানো প্রায় শেষ হয়ে যায়। (চলবে)