(গত দিনের পর)
শেয়ালের কথাটি সিংহের বেশ মনপুত হয়। সে বলে, ‘হ্যাঁ, এতবড় ঘোড়া, এক বেলা খেয়ে শেষ করা যাবে না। বাকিটা কাক, পক্ষী নেকড়েরাই খেয়ে ফেলবে। এর চেয়ে বরং গুহার কাছেই নিয়ে যাই। সেখানে মনের আনন্দে খাওয়া যাবে। কিন্তু’...।
শেয়াল : ‘কিন্তু কী মামা?’
সিংহ : ‘কিন্তু সেখানে নিয়ে যাই কিভাবে?’
শেয়াল : ‘সে চিন্তা তোমাকে করতে হবে না মামা। তুমি শুয়ে পড় এখানে, ঘোড়াটির এই লেজের কাছে। আমি তোমার পা দুটো ঘোড়ার লেজের সাথে বেঁধে দেই। এরপর তুমি সহজেই টেনে টেনে তোমার গুহার কাছে নিয়ে যেতে পারবে এই মৃত ঘোড়াটিকে।’
সিংহ মনে মনে শেয়ালের বুদ্ধির তারিফ করে। মুখে বলে, ‘তোমার বুদ্ধি আছে ভাগনে। তারিফ না করে পারি নে তোমায়। তাই-ই হোক। আমি শুয়ে পড়ি ঘোড়ার পেছনে। তুমি ঘোড়ার লেজটাকে বেঁধে দাও আমার সাথে।’
এদিকে মৃতবৎ পড়ে আছে ঘোড়াটি। শেয়াল-সিংহের কথাবার্তা শুনে ভয়ে নিঃশ্বাস প্রায় বন্ধ করে রেখেছে সে। ভাবে, ‘না জানি, কী বিপদেই না পড়ি। সিংহ যদি টের পেয়ে যায়, আমি মরিনি। আমাকে তো এখানেই ঘাড় মটকে ধরবে। না জানি কী আছে আজ কপালে আমার।’
(চলবে)